২২ অক্টোবর ২০১৬ - ১২:৫৮
মার্কিন বিমান হামলায়; ২০ ইরাকি নারীর শাহাদাত

ইরাকের কারকুক প্রদেশে একটি আযাদারীর অনুষ্ঠানে বিমান হামলায় শহীদ হয়েছেন অন্তত ২০ জন ইরাকি নারী।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: মার্কিন নেতৃত্বাধীন দায়েশ বিরোধী আন্তর্জাতিক জোট এ নৃশংস হামলা চালিয়েছে বলে জানা গেছে।

গতকাল (শুক্রবার, ২১ অক্টোবর) ইরাকের কারকুক প্রদেশের দক্ষিনে ‘দাকুক’ অঞ্চলে একটি শোক মজলিশে মার্কিন নেতৃত্বাধীন জোট কর্তৃক ঐ বিমান হামলা চালানো হয়।

এ হামলায় ২০ জন ইরাকি নারী শহীদ এবং অন্তত ৫০ জন আহত হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশংকাজনক হওয়ায় শহীদদের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক ঐ জোট গতকাল কারকুকের দক্ষিনে ‘তাজাহ’ এলাকার একটি স্টেডিয়ামেও বোমা বর্ষণ করে। সৌভাগ্যজনকভাবে ঐ হামলায় কেউ হতাহত হয়নি।#